মিঠামইনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মিঠামইনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, দক্ষিণ গোপদিঘী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে হাফিজা আক্তার ( ৫) একই এলাকার জুয়েল মন্ডলের ছেলে অমিত মন্ডল (৬)।

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় হাফিজা ও অমিত। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদেরকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় মিঠামইন উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর