ঢাকার ধলপুরে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার ধলপুরে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৪
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকার যাত্রাবাড়ীর ধলপুরে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, গুলি, ককটেল, চাপাতি, সুইচ গিয়ার, মোটরসাইকেল ও মোবাইল ফোন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ ও ডেমরার পাড়া ডগাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে একই ঘটনায় ডোবা মিঠু নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।

গত রোববার রাতে ধলপুর বাদল সরদার গলিতে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় এ অভিযান চালানো হয়। ওই ঘটনায় আরও এক যুবক আহত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর