ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী আজহারুল ইসলাম মিলন (৫১ ) নামে মৃত্যদণ্ডপ্রাপ্ত আরও এক আসামির মৃত্যু হয়েছে।
রোববার রাত সোয়া ৯টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আরও তিন আসামির মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা গেছে, বন্দী আজহারুল ইসলাম মিলনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। বাবার নাম সায়েম উদ্দিন। পাকুন্দিয়া থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।
আরও পড়ুন>>>


