ফেনীতে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীতে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
গোলাম সারওয়ার টিপু। ফাইল ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা গোলাম সারওয়ার টিপু নামের এক ব্যবসায়ীকে মৃত ঘোষণা করেছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

গোলাম সারওয়ার টিপু ফেনী শহরের ‘গ্রান্ড হক টাওয়ার’-এর ব্যবসায়ী ও সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নের কাটাখিলা মুন্সিবাড়ির বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন গোলাম সারওয়ার টিপু। স্থানীয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়।

পরবর্তীকালে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

চমেক হাসপাতালের আইসিইউতে তিন দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ীর স্বজন ওমর ফারুক জানান, ‘টিপুর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হচ্ছে। বাড়িতে পৌঁছালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জেলায় মোট ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হলেও চলতি বছরের আট মাসেই সে সংখ্যা পৌঁছেছে ২৪৬ জনে।

ফেনী জেলা সিভিল সার্জন ডা. আরিফুজ্জামান বলেন, ‘বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর