ঝালকাঠিতে স্ত্রীর আঘাতে স্বামী নিহত, অভিযুক্ত আটক

ঝালকাঠিতে স্ত্রীর আঘাতে স্বামী নিহত, অভিযুক্ত আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে কাঠালিয়া উপজেলার দক্ষিণ আউড়া গ্রামে পলাশের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তার স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পলাশের বাড়ি নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামে। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রীর বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং সেখানে ফার্মেসি ব্যবসা চালু করেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এদিন বিকালে কথা কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে গুরুতর জখম করেন বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত লিজাকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর