শ্রম অধিকার-শিল্প শান্তিতে আইএলও ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

শ্রম অধিকার-শিল্প শান্তিতে আইএলও ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে সহযোগিতা জোরদারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্পখাতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় শ্রমিকদের অধিকার সুরক্ষা, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আইএলও ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ ভবিষ্যতে শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারে সম্মত হয়েছে। বৈঠকটি পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর