মীর সিরামিকের ‘ফিফা বিশ্বকাপ কুইজ ফেস্ট’ বিজয়ীদের পুরস্কার বিতরণ

মীর সিরামিকের ‘ফিফা বিশ্বকাপ কুইজ ফেস্ট’ বিজয়ীদের পুরস্কার বিতরণ
Advertisement
Advertisement

ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ‘কুইজ ফেস্ট ২০২৬’ ক্যাম্পেইনের বিজয়ীদের নিয়ে বিশেষ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে মীর সিরামিক।

রাজধানীর হাতিরপুল মীর সিরামিক ডিসপ্লে সেন্টারে মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর সিরামিকের নির্বাহী পরিচালক মো আনিছুর রহমান, হেড অব স্ট্র্যাটেজি আখতারুজ্জামান, হেড অব সেলস ফেরদৌস ইবনে বারী, হেড অব ব্র্যান্ড সৌরভ অধিকারীসহ মীর সিরামিকের কর্মকর্তারা।

ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ সম্পর্কে নিজেদের ফুটবল জ্ঞান ও ম্যাচের ফলাফল অনুমানের দক্ষতা তুলে ধরার পাশাপাশি মীর সিরামিকের এর সঙ্গে একটি আনন্দময় ও সরাসরি অংশগ্রহণমূলক অভিজ্ঞতার সুযোগ পান।

আরও পড়ুন

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মীর সিরামিকের পক্ষে থেকে আকর্ষণীয় উপহার। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীরা তাদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

তারা জানান, ফিফা বিশ্বকাপের মতো একটি বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে ঘিরে এমন একটি অংশগ্রহণমূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করা এবং শেষ পর্যন্ত বিজয়ী হওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় অভিজ্ঞতা।

অনুষ্ঠানে মীর সিরামিকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিজয়ীদের অভিনন্দন জানান এবং মীর সিরামিকের এর সঙ্গে গ্রাহকদের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

দীর্ঘদিন ধরে গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকদের আস্থাকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে মীর সিরামিক। ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত কুইজ ফেস্ট ক্যাম্পেইন গ্রাহকদের সঙ্গে সেই দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও গভীর করার একটি উদ্যোগ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর