গাইবান্ধায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ চালক নিহত

গাইবান্ধায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ চালক নিহত
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে লিমন মিয়া ও চাঁদপাড়ার শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া।

স্থানীয়রা জানান, দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের সংর্ঘষ হলে দুজন চালকই গুরুতর আহত হন। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক সেবা দিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পড়ে দুই জনই মারা যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালকের মৃত্যুর খবর নিশ্চিত করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad