‘গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখবে টাইমস’

‘গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখবে টাইমস’
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও তীক্ষ্ণ বিশ্লেষণের মাধ্যমে টাইমস অব বাংলাদেশ সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে টাইমস অব বাংলাদেশ-এর বর্ষপূতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদকে তার একসময়কার প্রিয় সহকর্মী ও ‘ফ্যান্টাস্টিক রিপোর্টার’ হিসেবে উল্লেখ করে নুরুল কবির বলেন, ‘ঈর্ষণীয় হওয়ার মতো গুণ আছে তার।’

তিনি বলেন, ‘আমি মনে করি যে তার নেতৃত্বে একটা নতুন কাগজ অনেক ভালো করবে।’

ডেইলি টাইমস অব বাংলাদেশ-এ বস্তুনিষ্ঠতা ও তীক্ষ্ণ বিশ্লেষণ থাকবে আশা প্রকাশ করে নুরুল কবির বলেন, এই সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবে। পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর