ময়মনসিংহে বালুবাহী ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে বালুবাহী ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় গুরুত্বর আহত চারজনকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, বালিপাড়াগামী ট্রাকের সাথে ত্রিশালগামী অপর একটি যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যান। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাতনামা দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাক ও সিএনজিটি জব্দ করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর