খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার ঘোষণা মন্ত্রীর

খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার ঘোষণা মন্ত্রীর
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রীতা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রীতা। তিনি বলেছেন, দীর্ঘদিনের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, তা বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

রোববার সন্ধ্যায় সাভার বাজার এলাকায় সাভার খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবেন না। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। দেশের সব মানুষ যাতে নিরাপদ খাদ্য পায়, সে বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সতর্ক রয়েছে।

সাভার খাদ্য গুদাম পরিদর্শনের সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম এবং সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad