কুমিল্লায় শটগানসহ গ্রেপ্তার ১

কুমিল্লায় শটগানসহ গ্রেপ্তার ১
কুমিল্লায় অস্ত্রসহ গ্রেপ্তার আসামি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লা থেকে একটি শটগানসহ দুইটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ভোরে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, গ্রেপ্তার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নাথেরপেটুয়া স্টেশন বাজারে একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে এয়াকুবকে আটক করে পুলিশ। পরে মোটরসাইকেলের বাম পাশে বাধা একটি বস্তায় তল্লাশি চালিয়ে একটি সচল শটগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। রোববার বিকালে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার এয়াকুবকে আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ৫ আগস্টের লুট হওয়া পুলিশের অস্ত্র কি না, তা যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad