বেকারি ও বিরিয়ানি কারখানায় অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

বেকারি ও বিরিয়ানি কারখানায় অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার  অ্যান্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর ।

লাইসেন্স না থাকা, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেন, খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে এ জরিমানা করা হয়।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ও নিরাপদ খাদ্য অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান ও রিয়াজ মাহমুদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ঢাকা কাচ্চি ঘরের স্বত্বাধিকারী সালাম হাওলাদার কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে ৩০ হাজার টাকা, জোসনা বেকারি এন্ড কনফেকশনারীর মালিক মিলন হোসেনকে খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেনের দায়ে ৩০ হাজার টাকা এবং আল বারাকা লাইভ বেকারি যৌথ স্বত্বাধিকারী সাব্বির হোসেন ও রুবেল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, স্যানিটারি অফিসার তরিকুল ইসলাম, রিয়াজ মাহমুদ এবং জেলা ক্যাবের সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা  বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad