প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ৷
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণ পত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন।
দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন।


