ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. লিটন মিয়া, মো. নাহিদ হোসেন মাহিন, মো. পারভেজ, মো. মাসুম, জেসমিন, মেহেদী হাসান, মো. রাব্বি, মো. হাসান, সাইফুল, মো. আমির হোসেন বেনতারা, সুমন শুভ, বায়েজিদ, কামরুল, আব্দুল্লাহ ইউসুফ, মো. আজিজুল ইসলাম, মো. সিফাত হাওলাদার, মো. মাসুম, শরিফ, মো. হোসাইন, মো. কামরান শেখ মিলন, মো. রাসেল আহমেদ, আরিফ, মো. জসিম, মো. সাদ্দাম সরকার, মো. ফয়জুল ইসলাম, মো. আবুল, মো. বাবলা, মো. ইয়াছিন, মো. কামরান, মো. আব্দুল গনি, মো. সুলতান, মো. আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান সুমন, মহসিন, মো. দিপু ব্যাপারী, মো. শাহিন গাজী, মো. সুজন, মো. রকিব ওরফে রকি, মো. রাফাত, মো. রাজীব, মো. সাজ্জাদ, মো. সাইম, আকাশ, মো. রাশেদ, মো. কামরুল মিয়া, মো. জসিম, মো. মিস্টার আলী, মো. মোরশিদুল, মো. আলমগীর হোসেন, মো. রনি ওরফে আকাশ, মো. দুলাল হোসেন, মো. রুহুল ওরফে জুলহাস, মো. ইয়াছিন, মো. কোরবান আলী, মো. সালমান ঢালী, শ্রী রণজিৎ দাস, মো. বেদন, মো. সুজন, রাকিব হাসান, মো. মিনহাজ, মো. জাহিদুল ইসলাম, মো. নাজমুল, মো. রাজু আহমেদ, মো. সাকিব, মো. শাহীন ও মো. রিপন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ২ জন, শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ২৯ জন, আদাবর থানার ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৮ জন এবং হাতিরঝিল থানার ৯ জন রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad