জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন সমঝোতা স্মারক সই

জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন সমঝোতা স্মারক সই
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সারা দেশে অধিভুক্ত কলেজগুলোর লাখ লাখ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার পথ সুগম করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

​সোমবার রাজধানীর গুলশানে আইডিপি বাংলাদেশের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে সই করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অভিগম্যতা এবং বৈশ্বিক ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করে দেওয়া।

এই চুক্তির অধীনে শিক্ষার্থীদের জন্য বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ সহায়তা, সঠিক গাইডলাইন এবং আইইএলটিএস প্রস্তুতি ও পরীক্ষা সংক্রান্ত সার্বিক সহযোগিতা দেবে আইডিপি।

আরও পড়ুন

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং তাদের কাজের সুযোগ সম্প্রসারণে এই সমঝোতা স্মারক একটি সময়োপযোগী পদক্ষেপ। আইডিপি এডুকেশনের সঙ্গে এই অংশীদারত্বের ফলে আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা পাবে।’

রাজিব মাহবুবুল বলেন, ‘বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে আইডিপি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিশাল শিক্ষার্থী গোষ্ঠীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’

​উল্লেখ্য, সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, এডুকেশন ফেয়ার এবং আইইএলটিএস বিষয়ক সচেতনতামূলক সেশনের আয়োজন করবে, যা সরাসরি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad