কানাডায় খাদ্য নিরাপত্তায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ

কানাডায় খাদ্য নিরাপত্তায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার মুদি বাজারে বড় করপোরেট চেইনের আধিপত্য কমিয়ে স্থানীয় কৃষক ও খাদ্য উৎপাদকদের শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। জাতীয় খাদ্য নিরাপত্তা কৌশলের আওতায় আগামী ১০ বছরে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে দেশজুড়ে সর্বোচ্চ ৪০টি স্থানীয় ফুড হাব গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডার মুদি বাজারের প্রায় ৭৫ শতাংশ বিক্রি নিয়ন্ত্রণ করে মাত্র পাঁচটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। ফলে কৃষকেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন এবং বাজারে প্রতিযোগিতাও সীমিত হয়ে পড়ে।

প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের কৃষক রোজ ভিয়েনে বলেন, তিনি ও তার স্বামী ডেভিড ভিয়েনে ২০ বছর আগে বড় মুদি চেইনের কাছে লোকসানে রসুন বিক্রি না করে পুরো ফসল নষ্ট করে ফেলেন।
চীন থেকে কম দামে রসুন আমদানির কারণে বড় খুচরা বিক্রেতারা তাদের প্রতি পাউন্ড রসুনের জন্য মাত্র ৫০ সেন্ট দিতে চেয়েছিল, অথচ উৎপাদন খরচ ছিল প্রতি পাউন্ড ৭ ডলার। তাই লোকসানে বিক্রি না করে তারা ফসল ধ্বংস করার সিদ্ধান্ত নেন।

এদিকে, ন্যাশনাল ফার্মার্স ইউনিয়নের সভাপতি জেন পফেনিং বলেন, কানাডার প্রায় সব কৃষকই একই ধরনের সমস্যার মুখোমুখি হন। তার মতে, অল্প কয়েকটি বড় প্রতিষ্ঠানের হাতে বাজারের নিয়ন্ত্রণ থাকায় কৃষকদের দরকষাকষির সুযোগ খুবই সীমিত।

আরও পড়ুন

তিনি বলেন, বড় খুচরা বিক্রেতারাই কার্যত নির্ধারণ করে দেয় কৃষিপণ্য কত দামে বিক্রি হবে।

বিশেষজ্ঞদের মতে, সরকারের প্রস্তাবিত স্থানীয় ফুড হাব কৃষকদের জন্য নতুন বাজার তৈরি করতে এবং বড় খুচরা বিক্রেতাদের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হতে পারে। তবে এই উদ্যোগে ভোক্তাদের খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমবে কি না, সে বিষয়ে এখনো সংশয় রয়েছে।

সরকার বলছে, স্থানীয় খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং কৃষকদের জন্য আরও টেকসই বাজার গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad