ভুয়া অফার ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করল বিমান বাংলাদেশ

ভুয়া অফার ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করল বিমান বাংলাদেশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া পেজ ও গ্রুপ পরিচালনার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণার ফাঁদে না পড়তে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অসংখ্য ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রয়েছে বলে। প্রতারক চক্রগুলো সাধারণত ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিসকাউন্ট’ বা ‘এয়ার টিকিট অফার’ নামে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে থাকে।

এ ছাড়া ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব চক্র বিমানের নাম ও পরিচয় ব্যবহার করে সস্তায় টিকিট দেওয়ার প্রলোভন এবং চাকরির সুযোগের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রতারণার বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad