যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নিহত রুবেল হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যশোরে পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে খাজুরা তেলপাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে একই এলাকার রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। অভিযুক্ত রাব্বি নিহত রুবেলের ছোট বোনের দেবর।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর