গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেপ্তার, মামলা ৫০

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেপ্তার, মামলা ৫০
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৪০৬ জন। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা থেকে ৩৫ জনকে, লালবাগ থেকে ৩৬ জনকে, ওয়ারী থেকে ৩১ জনকে, মতিঝিল থেকে ৪৫ জনকে, তেজগাঁও থেকে ৫৯ জনকে, মিরপুর থেকে ১২০ জনকে, গুলশান থেকে ৩২ জনকে, উত্তরা থেকে ৪৩ জনকে এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে আটক করে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক কেজি ২১৫ গ্রাম গাজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহৃত পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেমের বিভিন্ন আকারের ১৫টি টুকরা, একটি চাকু, একটি অ্যান্টি-কাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর