নিকার সভাপতি এখনো শেখ হাসিনা!

নিকার সভাপতি এখনো শেখ হাসিনা!
মন্ত্রিসভা বিভাগের ওয়েবসাইটে নিকার সভাপতি হিসেবে এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নিকার লিখে গুগলে সার্চ দিলে মন্ত্রিপরিষদ বিভাগের যে ওয়েবসাইট সামনে আসছে সেখানে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) আহ্বায়ক (সভাপতি) হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা যাচ্ছে।

বুধবার তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। এর পরপরই মন্ত্রিসভা বিভাগের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সামনে আসছে। যেখানে নিকার সভাপতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেওয়া।

নিকার হচ্ছে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী প্রশাসনিক কমিটি। দেশের প্রশাসনিক কাঠামো সংস্কার, নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠন এবং ভৌগোলিক সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন দেয় নিকার।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে অর্ন্তবর্তী সরকার ২০২৫ সালে ৭ মে নিকার পুর্নগঠন করে। ওই কমিটিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আহ্বায়ক করা হয়। পরে বিএনপি সরকার আসার পর এ বছরের ৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান করে নিকার গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নতুন তথ্য না থাকায় বিভ্রান্তি তৈরি করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad