বিরোধী দলের ওয়াকআউট

বিরোধী দলের ওয়াকআউট
ফাইল ফটো
Advertisement
Advertisement

বিলের প্রতিলিপি না পাওয়ার অভিযোগ তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

রোববার রাতে সংসদ অধিবেশনের শেষদিকে রাত ১০টা ১৫ মিনিটের দিকে আইন প্রণয়নের কার্যাবলী চলাকালে এ ঘটনা ঘটে।

স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এখন ৩০০ বিধিতে একটি নোটিশ পড়বেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ঘোষণার পরপর বিরোধী দল ওয়াকআউট করে।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তরের ভূমিকার জন্য জামায়াতকে মাফ চাইতে আহ্বান জানান।

রাত ১০টা ৫৫ মিনিটের দিকে রিপোর্ট লেখার সময় সংসদের প্রবেশপথে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে ওয়াকআউটের বিষয়ে কথা বলছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad