দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯
Advertisement
Advertisement

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়। আর এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় চট্টগ্রাম বিভাগে এই মৃত্যুর ঘটনা ঘটে। আর শুক্রবার বরিশাল বিভাগে মশাবাহিত রোগটিতে মৃত্যু হয় চারজনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ১৬৯ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন।

এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৩ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৭৩৯ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad