কাফ মাসলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। বুধবার তার বদলে দায়িত্ব পালন করতে নেমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তাওহিদ হৃদয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেক হলো তার।
অভিষেক হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও তার ম্যাচ খেলা হয়নি। সাকলাইন-সহ তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার একাদশেও আছে দুই অভিষিক্ত ক্রিকেটার। নিখিল চৌধুরী ও জোয়েল ডেভিস।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ,সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন ও শরীফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জস ইংলিস, কুপার কোনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা ও স্পেন্সার জনসন। bs


