সিরাজগঞ্জ সদরে একটি ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সকালে চন্ডিদাসগাতী ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, তার মাথার আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই আঘাতটি দুই থেকে তিনদিন আগের । ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পিবিআই ও ডিবি পুলিশ বৃদ্ধের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধান কাজ করছে।


