বিদ্যুতের দাম বাড়িয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: পরওয়ার

বিদ্যুতের দাম বাড়িয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: পরওয়ার
Advertisement
Advertisement

সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘কিছুদিন আগেও সরকারি দলের নেতারা ঘোষণা দিয়েছিলেন, দুই বছরের আগে তারা বিদ্যুতের দাম বাড়াবেন না। অথচ তিন মাসেই সরকার সে কথার বরখেলাপ করেছে।’

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘কোনোভাবেই সরকারের এ খামখেয়ালি সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। কারণ, হঠাৎ জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সবকিছুর দাম বেড়ে যাবে। যার ভোগান্তি পোহাতে হবে জনসাধারণকে।’

তিনি আরও বলেন, ‘সর্বত্র অনিয়ম আর দুর্নীতি হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানির তেলের দাম বৃদ্ধি না করে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। অন্যথায় মানুষ একটা সময় রাস্তায় নামবে।’

তিনি সরকারের প্রতি অবিলম্বে বিদ্যুৎ ও তেলের দাম বর্ধিত দাম প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় দলটির মহানগর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad