আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা

আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা
Advertisement
Advertisement

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে ব্যাপক বাধার মুখে পড়ে গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে তাদের ওপর হামলা চালায় হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকালে স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি চলে যাওয়ার পর হাসপাতালের প্রবেশমুখগুলো বন্ধ করে দেওয়া হয়।

এক নম্বর গেটের সামনে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালে প্রবেশ করতে চাইলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ নার্সদের সঙ্গে সাংবাদিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মগবাজার থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের উত্তেজনা বৃদ্ধি পায় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন

এ সময় সাংবাদিকদের লক্ষ্য করে ধাওয়া ও বিভিন্ন শক্ত বস্তু নিক্ষেপ করে হামলা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।

ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ৫০ থেকে ১০০ জন আমাদের ধাওয়া দেয়। আমাদের দিকে বিভিন্ন শক্ত বস্তু ছুড়ে মারা হয়। এতে অনেকেই আহত হয়েছেন।’

এ বিষয়ে আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বেকারি সিলগালা করে দিয়ে গেছেন। এখন আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘রোগীদের স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটাবেন না। এখনো আমাদের এখানে ৩০০-এর বেশি রোগী আছে। কিন্তু আপনারা একটা বিষয় বুঝছেন না। আজ এখানে আপনাদের আত্মীয়স্বজনও থাকতে পারতেন। আপনারা যেভাবে দৌড়াদৌড়ি করে ভেতরে ঢুকছেন, তাতে আতঙ্ক তৈরি হচ্ছে। বিষয়টি শুধু আমাদের হাসপাতালের নয়। আপনারা কেন সেটা বুঝছেন না?’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর