কুমারখালীতে ছাত্র বলাৎকারের ঘটনায় ধর্ষক কারাগারে

কুমারখালীতে ছাত্র বলাৎকারের ঘটনায় ধর্ষক কারাগারে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে দশ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে ওয়াহেদ আলী (৫০) নামের একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আসামি মো. ওয়াহেদ আলী উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে ও ওই এলাকার একটি আমবাগানের কেয়ারটেকার।

পুলিশ জানায়, রোববার সকালে তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্র মাঠে ছাগল চড়াতে যায়। এরপর সে মাঠের একটি আমবাগানে আম কুড়াতে গেলে কেয়ারটেকার ওয়াহেদ তাকে জোরপূর্বক বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিস্তারিত বললে স্থানীয় মাতব্বররা সালিশে মিটমাট করার প্রস্তুতি নেয়।

আরও পড়ুন

এরপর ঘটনাটি পুলিশের নজরে এলে শিশুটির বাবা সোমবার রাতে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০৯ এর (১) ধারায় একটি ধর্ষণ মামলা করেন। ওইদিন গভীর রাতে আসামি ওয়াহেদকে গ্রেপ্তার করে মঙ্গলকার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী বলেন, এমন ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে। সেজন্য আসামির উপযুক্ত শাস্তি চেয়ে থানায় মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ১০ বছরের শিশু বলাৎকারের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় গ্রাম্য সালিশ বসানোর কোনো সুযোগ নেই। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad