ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
ঈশ্বরদী থানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীতে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাহাত প্রামানিক (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার ঈশ্বরদী থানায় মামলা করেছে। রোববার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী শিশু একই এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশুটি। অভিযুক্ত রাহাত প্রামাণিক কৌশলে তাকে কোলে করে একটি ঘরে নিয়ে যান। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে।

এ সময় শিশুটির মাসহ স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে অভিযুক্ত রাহাত প্রামানিক পালিয়ে যায়।

আরও পড়ুন

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর বাবার দাবি, অভিযুক্ত  ব্যক্তির জামাতা স্থানীয় জামায়াতের (রোকন) সদস্য তুষার হোসেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়েকে নিয়ে ঈশ্বরদী থানায় অভিযোগ করতে গেলে তুষার হোসেন নানাভাবে বাধা সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। শিশুটির বক্তব্য শুনে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ অভিযুক্ত রাহাত প্রামানিককে গ্রেপ্তার করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর