রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
Advertisement
Advertisement

রাজবাড়ীতে বজ্রপাতে বন্যা (৩০) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাপুর শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা ওই গ্রামের নুরুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির উঠানে রাখা রান্নার লাকড়ি (খড়ি) সরাতে যান বন্যা। লাকড়ি সরাতে গিয়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন জানান, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। নিহত ওই নারী নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর