সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নোয়াখালীতে প্রেস ব্রিফিং

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নোয়াখালীতে প্রেস ব্রিফিং
Advertisement
Advertisement

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রমের আওতায় নোয়াখালীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা সিনিয়র জেলা তথ্য অফিসার মো. মনির হোসেন। এ সময় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্য এবং এ সংক্রান্ত প্রচার কার্যক্রম সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি তৃণমূল পর্যায়ে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর