হামে মৃত্যু: ইউনূস-নূরজাহানের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

হামে মৃত্যু: ইউনূস-নূরজাহানের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
Advertisement
Advertisement

হাম রোগে ও হামের উপসর্গ নিয়ে দেশে তিন শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার ঢাকার মগবাজার মধুবাগ মাঠে সিপিবি ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এই দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। তিনি শিশুদের এই অস্বাভাবিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউনূস সরকারের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করলেও ইউনূস সরকারের অবহেলায় আজ শিশুদের প্রাণ দিতে হচ্ছে এবং বর্তমান সরকার রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।’

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামে আক্রান্ত শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ সাপোর্টের অভাব ছিল। সরকার সময়মতো পরিকল্পিত উদ্যোগ নিলে অনেক শিশুর মৃত্যু এড়ানো সম্ভব হতো বলে মনে করেন তারা।

আরও পড়ুন

বক্তারা আরও বলেন, জাতীয় সংসদে অপ্রয়োজনীয় বিষয়ে আলোচনা হলেও এই মানবিক বিপর্যয় নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি।

সিপিবি হাতিরঝিল শাখার নেতা মস্তান শের শাহাদাৎ-এর সভাপতিত্বে ও সম্পাদক কল্লোল বনিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্যামল বিশ্বাস, জহিরুল ইসলাম, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পদক সেকান্দার হায়াত, মুর্শিকুল ইসলাম, হরেন্দ্রনাথ মন্ডল, ছাত্র নেতা প্রিজম ফকির।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুবাগ মাঠ থেকে শুরু করে মগবাজার ওয়্যারলেস গেইটে এসে শেষ হয়। বক্তারা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad