ফিরলেন তারেক রহমান, সঙ্গে এলো বিড়াল ‘জেবু’

ফিরলেন তারেক রহমান, সঙ্গে এলো বিড়াল ‘জেবু’
Advertisement
Advertisement

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরা তারেক রহমানের সঙ্গে ঢাকায় পৌঁছেছে তাঁদের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৪ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নামার সময় তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি সবার নজর কাড়ে একটি ট্রাভেল কেজ বা খাঁচা। সেই খাঁচাতেই ছিল সাইবেরিয়ান জাতের লোমশ ও রাজকীয় বিড়াল জেবু।

যেভাবে পরিচিতি পেল জেবু

সাইবেরিয়ান জাতের এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা। তবে জেবু প্রথম আলোচনায় আসে চলতি বছরের শুরুতে। সে সময় তারেক রহমানের মোবাইলের দিকে জেবুর একদৃষ্টিতে তাকিয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে তারেক রহমানের বিভিন্ন ভার্চুয়াল বৈঠক বা পারিবারিক ছবিতে প্রায়ই জেবুকে দেখা যেত। ফলে দেশের তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের কাছে জেবু হয়ে ওঠে এক পরিচিত নাম।

‘এটি এখন সবার বিড়াল’

জেবুর এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে আগে একবার বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছিলেন তারেক রহমান। তিনি বলেছিলেন, “বিড়ালটি মূলত আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই একে খুব ভালোবাসি।”

বিদেশে নির্বাসিত জীবনের এক নিঃসঙ্গ সঙ্গী হিসেবে জেবুকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে কৌতূহল ছিল, বাংলাদেশে তাঁর আগমনে তা যেন এক পূর্ণতা পেল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad