৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ফটো
Advertisement
Advertisement

চার দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে গত বুধবার এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হেলিকপ্টারে আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে পাবনায় পৌছাবেন রাষ্ট্রপতি। এরপর জেলা সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সেখানেই  তিনি রাত্রিযাপন করবেন।

পরদিন শুক্রবার মো. সাহাবুদ্দিন আরিফপুরে তার মা-বাবার কবর জিয়ারত করবেন এবং নিকট আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবারও সার্কিট হাউজে স্বজনদের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সফরের শেষ দিন রোববার সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে তিনি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

বিজ্ঞপ্তিতে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে জেলা প্রশাসককেও নির্দেশ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad