আইজিপি, অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি পদমর্যাদায় ৪১ পুলিশ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার পুলিশের বর্তমান আইজিপি বাহারুল আলমসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর শহিদুল্লাহ চৌধুরী, ইয়াসমিন গফুর, মতিউর রহমান, মনজুর কাদের খান, প্রকৌশলী ফিরোজ আল মুজাহিদ, আবদুল মান্নান, শেখ ওমর ফারুক ও আব্দুর রহমানসহ ৪১ পুলিশ কর্মকর্তাকে ভূতাপেক্ষ অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এরা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। এই পদোন্নতি সংক্রান্ত আদেশ রাষ্ট্রপতির অনুমোদনের পর মঙ্গলবার প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।


