ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ২০ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ায়ী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৫০ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, ১টি কাঁচি, ২টি এসএস পাইপ ও ৩টি লাঠি উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


