১ জুলাই থেকে আসছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল

১ জুলাই থেকে আসছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল
Advertisement
Advertisement

সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এরইমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।’

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই পে-স্কেল আসতে যাচ্ছে। তবে নতুন বেতন কাঠামো একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, এটি পুরোপুরি কার্যকর হতে তিনটি অর্থবছর সময় লাগতে পারে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে জনসেবা খাতে এক লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৭২ হাজার ২৪ কোটি টাকা। সে হিসাবে প্রস্তাবিত বরাদ্দ প্রায় ৯৬ শতাংশ বেশি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad