১০ দিনের মধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রত্যাশা আলী রীয়াজের

১০ দিনের মধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রত্যাশা আলী রীয়াজের
ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৫তম দিনের আলোচনায় শুরুতে বক্তব্য রাখেন আলী রীয়াজ। ছবি: বাসস
Advertisement
Advertisement

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, সকল রাজনৈতিক দল সহযোগিতা অব্যাহত রাখলে আগামী ১০ দিনের মধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব। 

সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সংলাপের ১৬তম দিনে তিনি এ আহ্বান জানান।

আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ নিয়ে আলোচনা করে আগামী ১০ দিনের মধ্যে একটি সিদ্ধান্তে আসতেই হবে। অধিকাংশ বিষয়ে কমিশন এখন সিদ্ধান্তগ্রহণের পর্যায়ে পৌঁছে গেছে। যদি এই সহযোগিতা অব্যাহত থাকে, তাহলে চলতি মাসের মধ্যেই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সংলাপে বেশ কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে এবং কিছু বিষয়ে আমরা ঐকমত্যের কাছাকাছি পৌঁছেছি। বাকি বিষয়গুলোতেও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন

তিনি জোর দিয়ে বলেন, ‘কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। কোনো বিষয়ে মতানৈক্য থাকলে সেটিও সনদে উল্লেখ থাকবে।’

আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা এবং শাসনব্যবস্থার মৌলিক কাঠামো নিয়ে আলোচনা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad