হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় কঠোর অবস্থানে সরকার

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় কঠোর অবস্থানে সরকার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইতোমধ্যে ৫৪ জনকে আটকের তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)  হাসনাত আব্দুল্লাহ রোববার সন্ধ্যায় গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার শিকার হন।

আরও পড়ুন

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এরই মধ্যে ৫৪ জনকে আমরা আইনের আওতায় এনেছি। যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

জুলাই আন্দোলনে সংশ্লিষ্টদের ওপর মাঝে মাঝেই হামলার ঘটনা ঘটছে, এমন প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘এটার সংখ্যা আপনাদের সহযোগিতায় কমে এসেছে। আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। যারাই দু-একটা এমন ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে কেউ যদি হামলা করার পরিকল্পনা করে, চেষ্টা করে, আমরা ঘটনা ঘটার আগেই যাতে ধরতে পারি- সেই ব্যবস্থা আমরা করবো।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad