হাম মোকাবেলায় ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করার আহ্বান রিজভীর

হাম মোকাবেলায় ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করার আহ্বান রিজভীর
Advertisement
Advertisement

দেশে চলমান হাম সংক্রমণ রোধে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন করছে বিএনপি সরকার।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপির উদ্যোগে এক র‌্যালির উদ্বোধন করে তিনি একথা বলেন।

এবারের স্বাস্থ্য দিবসের মূল প্রতিপ্রাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সব প্রাণ’ একথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে বিজ্ঞানের সঙ্গে থাকতে হবে। বিজ্ঞানের সঙ্গে না থাকলে আমরা সঠিক চিকিৎসা পাব না। সঠিকভাবে ডায়াগনস না করে আমরা কোনো চিকিৎসা নিতে পারব না।’

হাম রোগের প্রাদুর্ভাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হামের টিকার বিরুদ্ধেও প্রচার করা হচ্ছে। উন্নত দেশ যেখানে জ্ঞান বিজ্ঞানের প্রয়াস রয়েছে সেখানেও অ্যান্টি ভ্যাকসিন গ্রুপ রয়েছে। আজও সমাজে অন্ধকার ও অন্ধত্ব ছড়িয়ে রয়েছে।’

এতদিনেও হাম কেন নির্মূল হলো না প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নির্বাচিত সরকারকে অতিদ্রুত হাম মোকাবেলায় গুরুত্ব দিতে হবে। এরই মধ্যে অনেক শিশুর প্রাণ চলে গেছে। শিশুর কান্না পুরো দেশকে কাঁদায়। এখন হাম বা মিজেল এমার্জেন্সি ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কাজ করতে হবে।’

স্বাস্থ্য সেবায় মারাত্বক অবহেলা ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘বিজ্ঞানের জন্য মানুষ চাঁদ থেকেও অনেক দূরে চলে গেছে। আর হাম কেন এতদিনে নির্মূল হলো না? আমাদের মেডিকেল রিসার্চ কাউন্সিল রয়েছে। কিন্তু সেখানে ২-৫ লাখ টাকা দেওয়া হয়। বিজ্ঞানের জন্য রিসার্চের জন্য রাষ্ট্রের অকাতরে দান করা উচিত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর