একীভূত হওয়া সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত ও হেয়ার কাট (ঋণের জামানতের বাজারমূল্য বা মুনাফার অর্থ কমানো) বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করছেন আমানতকারীরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে সড়কে অবস্থান নিয়ে আমানত রাখা অর্থ ফেরত চান বিক্ষোভকারীরা। পাঁচ ব্যাংকের গ্রাহক মিলিয়ে ব্যাংকগুলোতে প্রায় ৭৫ লাখ গ্রাহক রয়েছেন।

সেইসঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা পাঁচ ব্যাংকের- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন স্বাভাবিক করারও দাবি জানান তারা। ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে এ ব্যাংকগুলোর আমানতকারীরা নিজস্ব চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না।


