হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
ছবি: জান্নতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১০ জুলাই সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭০২ জন সন্দেহজনক এবং ৮৪ জন ল্যাবরেটরি ও চিকিৎসাগতভাবে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন ব্যক্তির মৃত্যুর বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে ময়মনসিংহ বিভাগে একজন, সিলেট বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে ঢাকা জেলায় একজন, সুনামগঞ্জ জেলায় একজন এবং নোয়াখালী জেলায় একজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ জনে। এর মধ্যে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৪১০ জন। এই সময়ে দেশে হামজনিত কারণে মোট নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩ জন এবং মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৬৬০ জন।

হাসপাতালভিত্তিক তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৬৬০ জন হাম রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২৮ জন।

আরও পড়ুন

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৯৩ হাজার ৪৯১ জন সন্দেহজনক হাম রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭৬২ জন।

বিভাগভিত্তিক মোট আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি। ঢাকা বিভাগে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৫০ হাজার ১৯৬ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৮৮ জন। এই বিভাগে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ২৮৫ জন এবং নিশ্চিত হামে মারা গেছেন ৫৭ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে সন্দেহজনক আক্রান্ত ১৯ হাজার ৪৭০ জন, নিশ্চিত আক্রান্ত ১ হাজার ৫১৩ জন এবং নিশ্চিত হামজনিত মৃত্যু ১০ জন ও সন্দেহজনক মৃত্যু ৫৪ জন।

অন্যান্য বিভাগের মধ্যে সিলেটে সন্দেহজনক আক্রান্ত ৬ হাজার ২৯৯ জন, নিশ্চিত আক্রান্ত ৪৭৪ জন এবং নিশ্চিত মৃত্যু ৩ জনের পাশাপাশি সন্দেহজনক মৃত্যু হয়েছে ৮৯ জনের। রাজশাহীতে সন্দেহজনক আক্রান্ত ৮ হাজার ৩৭০ জন, নিশ্চিত আক্রান্ত ১ হাজার ২১৬ জন এবং নিশ্চিত মৃত্যু ২ জনের বিপরীতে সন্দেহজনক মৃত্যু ৮৯ জন।

ময়মনসিংহে সন্দেহজনক আক্রান্ত ৫ হাজার ১৮০ জন, নিশ্চিত আক্রান্ত ৫০০ জন এবং নিশ্চিত মৃত্যু ২ জনের পাশাপাশি সন্দেহজনক মৃত্যু হয়েছে ৭১ জনের।

বরিশালে সন্দেহজনক আক্রান্ত ১১ হাজার ৩২৭ জন, নিশ্চিত আক্রান্ত ৪৭৭ জন এবং নিশ্চিত মৃত্যু ১৯ জন ও সন্দেহজনক মৃত্যু ৪২ জন।

খুলনায় সন্দেহজনক আক্রান্ত ৭ হাজার ৬৮৫ জন, নিশ্চিত আক্রান্ত ৩৪৮ জন এবং নিশ্চিত মৃত্যু শূন্য হলেও সন্দেহজনক মৃত্যু ২৯ জন এবং রংপুর বিভাগে সন্দেহজনক আক্রান্ত ২ হাজার ৭৪ জন, নিশ্চিত আক্রান্ত ১৯৪ জন এবং নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা শূন্য হলেও সন্দেহজনক মৃত্যুর সংখ্যা নয়জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর