হাদি হত্যা মামলা: ফের রিমান্ডে প্রধান আসামির স্ত্রী, শ্যালক ও বান্ধবী

হাদি হত্যা মামলা: ফের রিমান্ডে প্রধান আসামির স্ত্রী, শ্যালক ও বান্ধবী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সংশ্লিষ্ট তিন আসামির আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এরা হলেন, ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, সাহেদার ভাই ওয়াহিদ আহমেদ শিপু ও ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা।

শনিবার ঢাকার মহানগর হাকিম সিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেয়।

একই সঙ্গে রিমান্ড শেষে রেন্ট-এ-কার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গত ১৫ ডিসেম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম এই আসামিদের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।

আরও পড়ুন

সেই রিমান্ড শেষ হতেই নতুন করে রিমান্ডে নেওয়া হলো।

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় অভিযোগে গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পরে এটিতে হত্যা মামলা হিসেবে দণ্ডবিধির বেশকিছু ধারা যুক্ত হয়েছে।

ফলে মামলাটি এখন হত্যা মামলা হিসেবেই চলবে।

রিমান্ড আবেদনে বলা হয়, হত্যার পেছনের উদ্দেশ্য উদঘাটন, জড়িতদের সনাক্তকরণ ও গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে অর্থদাতাদের শনাক্ত করতে এবং এজাহারনামীয়, অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য এসব আসামিদের আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad