হাইকোর্টের রায়ে ইশরাক সমর্থকদের উল্লাস

হাইকোর্টের রায়ে ইশরাক সমর্থকদের উল্লাস
হাইকোর্টের রায়ে কাকরাইল মোড়ে ইশরাক সমর্থকদের উল্লাস। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার প্রশ্নে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট স্থাগিত চেয়ে করা রিট খারিজের হাইকোর্টের রায়কে তার সমর্থকরা ‘বিচারের বিজয়’ হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার সকালে কাকরাইল মসজিদের মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে আদালতের রায় ঘোষণার খবর পৌঁছালে তারা উল্লাস প্রকাশ করেন। বিজয় চিহ্ন ‘ভি’ দেখিয়ে বৃষ্টিতে ভিজেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা প্রকাশ করেন আবেগ।

এ সময় ‘দক্ষিণের মেয়র ইশরাক ভাই’, ‘আর কোনো মেয়র নাই’ স্লোগান দেন তারা। অনেকে আনন্দের মুহূর্তটিকে স্মরণীয় করতে মেতে উঠেন সেলফি তোলায়।

এরআগে এ দিন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে ইসির প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন

আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের জানান, রিট খারিজ হওয়ায় ইশরাকের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট উপদেষ্টা এখন আইন মেনে নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন।

তবে রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। রোববারের মধ্যেই আবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হন। ফল বাতিল চেয়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন ২০২০ সালের মার্চে মামলা করেন। ২০২৪ সালের মার্চে নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের জয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথের ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে ১৪ মে থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে ও পরে বুধবার থেকে কাকরাইল মোড়ে ইশরাকের সমর্থকেরা লাগাতার বিক্ষোভ অবস্থান করছেন। ফলে আশাপাশের এলাকায় তীব্র যানজটে বাড়ে জনদুর্ভোগ।

বুধবার রাতেও তারা কাকরাইল সড়কে অবস্থান নিয়েছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad