হরমুজ প্রণালি বন্ধে সোমালিয়ায় চরম দুর্ভিক্ষাবস্থা: ডব্লিউএফপি

হরমুজ প্রণালি বন্ধে সোমালিয়ায় চরম দুর্ভিক্ষাবস্থা: ডব্লিউএফপি
ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

হরমুজ প্রণালি বন্ধ এবং চলমান যুদ্ধের প্রভাবে সোমালিয়ার খাদ্য সংকট এক ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, এই উত্তপ্ত পরিস্থিতির কারণে জ্বালানি ও খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সোমালিয়ার মতো দেশগুলোর সরবরাহ ব্যবস্থা পুরোপুরি তছনছ করে দিয়েছে।

সংস্থাটির মতে, সোমালিয়া বর্তমানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে জটিল এবং চরম খাদ্য সংকটের মুখোমুখি।

খরা, সংঘাত এবং অপর্যাপ্ত মানবিক সহায়তার কারণে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে চরম ক্ষুধার শিকার মানুষের সংখ্যা এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে ৬৫ লাখে পৌঁছেছে।

এর মধ্যে প্রায় ২০ লাখ মানুষ ‘জরুরি ক্ষুধার’ স্তরে রয়েছেন, যা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সংকটাপন্ন ধাপ।

সোমালিয়ায় ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর হামিদ নুরু জানান, পরিস্থিতির ভয়াবহতায় সাধারণ মানুষ তাদের শেষ সম্বলটুকু বিক্রি করতে বাধ্য হচ্ছে।

অনেক পরিবার দিনে একবারও খেতে পারছে না। পেটের দায়ে সবকিছু ফেলে সাহায্যের আশায় অন্য জায়গায় গেলেও সেখানে কোনো সাহায্য মিলছে না। সূত্র: আল-জাজিরা

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad