ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তার সঙ্গে থাকবেন মন্ত্রিসভার সদস্যরা।
বুধবার সকালে শ্রদ্ধা নিবেদন ঘিরে সংলগ্ন সড়কে বন্ধ থাকবে যান চলাচল।
ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় এক বার্তায় জানিয়েছে, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। সেজন্য এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে।


