স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ জমা

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ জমা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

দেশের স্বাস্থ্য খাতে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি নির্দেশ দিয়েছেন।

সংবাদ সংস্থা বাসস জানায়, সোমবার স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করে।

কমিশনের প্রতিবেদনকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘স্বাস্থ্য খাতের সমস্যাগুলো বহুদিনের, এর মাধ্যমে আমরা যদি সমস্যার সমাধান করতে পারি তা হবে যুগান্তকারী ঘটনা। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য তা নিয়ে সংশ্লিষ্টদের এখনি মনোযোগী হতে হবে।’

চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন, ‘এটা ছাড়া সমস্যা নিরসন সম্ভব নয়। চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকাটা নিশ্চিত করতে হবে। আমাদের একটি বড় সমস্যা হচ্ছে ডাক্তারের সংকট, আবার ডাক্তার থাকলেও যেখানে দরকার সেখানে নেই। এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।’

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং অন্য দুই সদস্য ডা: নায়লা জামান খান ও ডা: মোজাহেরুল হক তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, ডা. সায়েবা আক্তার, সাবেক সচিব এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি উমায়ের আফিফ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর