স্থানীয় নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

স্থানীয় নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় ৫০ জন উপজেলা চেয়ারম্যান এবং ৫০ জন পৌর মেয়র প্রার্থী রয়েছেন বলে জানিয়েছে দলটি।

এনসিপির ঘোষিত প্রার্থীদের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদা উপজেলা চেয়ারম্যান পদে শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভা মেয়র পদে মাসুদ পারভেজকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মাওলানা এম এ তাফসির হাসানকে প্রার্থী করা হয়েছে। এ ছাড়া দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা মেয়র পদে শিহাব হোসেন, ঘোড়াঘাট পৌরসভায় মো. আব্দুল মান্নান এবং হাকিমপুর পৌরসভায় রায়হান কবির প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন

নীলফামারীর জলঢাকা উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ লিয়ন, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান পদে কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদর পৌরসভা মেয়র পদে মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান পদে খাদিমুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে রশিদ এবং মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান পদে ইদ্রিসকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া কুমিল্লার হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad