স্টার নাইটে অতিথি চঞ্চল

স্টার নাইটে অতিথি চঞ্চল
'স্টার নাইট'-এর দৃশ্যে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রতিষ্ঠার প্রথম বছর থেকে ধারাবাহিকভাবে সাত বছর মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়েছে ‘স্টার নাইট’। শোবিজ তারকাদের জীবনের গল্প নিয়ে নির্মিত অনুষ্ঠানটি বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। এবার নিয়মিতভাবেই দর্শকদের সামনে আসছে অনুষ্ঠানটি। নতুন আয়োজনে সাজানো এ অনুষ্ঠান শুরু হয়েছে গেল ১ আগস্ট থেকে।

অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এটি প্রচার হবে শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টায়।

স্টার নাইটের উপস্থাপক মৌসুমী মৌয়ের সঙ্গে চঞ্চল চৌধুরী। ছবি: সংগ্রহীত

চঞ্চল চৌধুরী অনুষ্ঠানটিতে অভিনয়জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অপ্রকাশিত কথা বলবেন। আরও বলবেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্রের কথা, যা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে।

মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। উল্লেখ অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

আরও পড়ুন

 

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad