সৌদি-হুতি সংঘাত: ইতিহাসে প্রথমবার মক্কায় বিমান হামলার সতর্কতা

সৌদি-হুতি সংঘাত: ইতিহাসে প্রথমবার মক্কায় বিমান হামলার সতর্কতা
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের মক্কা নগরীতে বিমান হামলার শঙ্কায় আকাশ প্রতিরক্ষা ও সতর্কতা জারি করেছে দেশটির সামরিক বাহিনী। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ এনে ওই সতর্কতা জারি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বুধবার সৌদির পশ্চিম উপকূলের কয়েকটি এলাকায় অল্প সময়ের জন্য সতর্কতা জারি করা হয়। মক্কার পাশাপাশি জেদ্দা ও তায়েফ গভর্নরেটও এই সতর্কতার আওতায় ছিল।

সৌদি সামরিক কর্তৃপক্ষ জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মক্কার দক্ষিণে হুতিদের একটি ড্রোন হারাম শরীফের সীমানায় (নিষিদ্ধ আকাশসীমায়) প্রবেশের আগেই প্রতিহত ও ধ্বংস করা হয়। এরপরই মক্কায় আকাশপথে হামলার হুমকিসংক্রান্ত এই সতর্কতা জারি করা হয়।

বিশ্লেষকরা বলছেন, ইরান-সমর্থিত হুতি এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে নতুন করে লড়াইয়ে রিয়াদও জড়িয়ে পড়েছে। হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে এবং লোহিত সাগরে দেশটির জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়োমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শঙ্কায় মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরগামী বিমান চলাচলও বন্ধ রাখা হয়েছিল।

এর এক দিন আগে মঙ্গলবার ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হুতিদের চালানো হামলায় সৌদি আরবে ১৩ জন আহত হন।

হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন ৫৭টি মুসলিম অধ্যুষিত জোট এই হামলার নিন্দা জানিয়েছে।

ইসলামি সহযোগিতা সংস্থার (ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন) মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, মুসলিমদের জন্য দুই পবিত্র মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদুল নববী) ও হজযাত্রীদের নিরাপত্তা একটি ‘রেড লাইন’। এক্ষেত্রে নতুন কোনো হামলা ঠেকাতে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোট কোনো দ্বিধা করবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

অন্যদিকে, মক্কার দিকে আসা হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার বিষয়ে রিয়াদের দাবি দ্রুত প্রত্যাখ্যান করেছে হুতিরা। তারা এই দাবিকে ‘মিথ্যা ও ভুল’ বলে অভিহিত করেছে।

হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘মক্কাকে লক্ষ্যবস্তু করার দাবি একটি পুরোনো ও জীর্ণ মিথ্যা, যা আগেও ব্যবহার করা হয়েছে। এই মিথ্যা দিয়ে এখন আর কাউকে বোকা বানাতে পারে না।’

চলতি সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। ওই হামলায় একটি তেলের স্থাপনায় আগুন ধরে যায় এবং ৭৩ জন আহত হন।

সৌদির দুটি সামরিক সূত্র জানিয়েছে, সোমবার পশ্চিম ইয়েমেনে হুতিদের একটি হামলায় সরকারি বাহিনীর আট সেনা নিহত হন ।

হুতিরা দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইতে কিং খালিদ বিমানঘাঁটির বিরুদ্ধেও নতুন করে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে। তাদের তথ্যানুযায়ী, ওই হামলায় ‘কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে হুতিদের নতুন হামলা, সংকটে বৈশ্বিক তেল সরবরাহ

গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকেই হুতিরা সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। ওই সময় গোষ্ঠীটি রিয়াদের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং লোহিত সাগরে সৌদি জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে।

জুলাইয়ে রিয়াদের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর এবং লোহিত সাগরে সৌদি জাহাজগুলোর ওপর হামলা শুরুর পর হুতি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ আবারও তীব্র হয়ে ওঠে।

হুতিদের রাজনৈতিক ব্যুরোর হাজেম আল-আসাদ বলেছেন, ‘তারা, অর্থাৎ সৌদি আরব, যত দিন আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাবে, ইয়েমেনের জবাবও তত দিন অব্যাহত থাকবে এবং আরও তীব্র হবে।’

এদিকে মঙ্গলবার কাতার সতর্ক করে বলেছে, লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালি বন্ধ হয়ে গেলে এর ভয়াবহ পরিণতি হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল হাশমি বলেছেন, প্রণালিটি বন্ধ করে দেওয়া হলে তা ‘পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর’ হবে।

এদিকে সৌদি যুবরাজের পক্ষে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে হস্তক্ষেপের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, গত শনিবার হুতিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে না জড়ানোর অনুরোধ জানিয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad